শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০১-০৪-২০২৫ ০৭:৪২ অপরাহ্ন |
সোমবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত ২১ মার্চ শুক্রবার আত্মপ্রকাশ হওয়া মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন। সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত এই সংগঠনটির সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা করা হয়। এর মধ্যে সংগঠনটি পরিচালনার লক্ষ্যে কমিটি গঠনের বিষয়েও আলোকপাত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো বন্ধুদের নতুন করে পেয়ে ক্যামেরাবন্দি করে রাখেন তারা। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।
এসময় উপস্থিত ছিলেন মহামায়া-৯৭ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান হীরা, মাহফুজ পাটোয়ারী, শাহজালাল খোকা, সাজ্জাদুল হক সোহাগ, প্রণয় রায়, মশিউর রহমান (খালেদ), শাহাদাত হোসেন মিঠু, মজিবুর রহমান, জাকির হোসেন, জসিম পাটওয়ারী, কাদির হোসেন, জসিম হোসেন হৃদয়, আলমগীর হোসেন সরকার ও তারেক হোসেন সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। সম্প্রতি আমাদের ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে মহামায়া-৯৭ ব্যাচ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এর মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা সহ দেশের বিভিন্ন দুর্যোগ মুহুর্তেও ভূমিকা রাখা হবে বলে জানান তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া