শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৪-২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন |
মঙ্গলবার (১ এপ্রিল) রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ের মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহীনি টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকালে সিগারেট খাওয়া নিয়ে কথাকাটাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একই দিন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে যানজট নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। একইদিনের সংঘর্ষ ৭০ আহত হয়েছেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া