শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৪-২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন |
মঙ্গলবার (১ এপ্রিল ) দুপুর আনুমানিক ২ টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেয়েটির নাম সুমনা আক্তার (১২)। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহমেদের মেয়ে। সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসে ভাতিজার সাথে দুপুরে মেঘনা নদীতে ষাটনল পর্যটনের দিক দিয়ে গোসল করতে নামে। তখন সে ডুবে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে।
মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের জন্যে মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি খবর দেই। ডুবুরি এসে সুমনা নামের ওই মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার ভাই মতলব উত্তরের লালপুর এলাকায় ভাড়া থাকে। সেখান থেকে নদীতে এসেছিল গোসল করতে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া