শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৪-২০২৫ ০১:২৫ অপরাহ্ন |
বুধবার (২ এপ্রিল) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আকিল আহমেদ (৩৫) এবং শামছুল হক (৩০)কে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে গাঁজা-১ কেজি, কল্কি-৭৫টি, বাটন মোবাইল-২টি, ওয়েট মেশিন-১টি, ছুরি-৮টি, চপার-১টি, কাটার-১৪টি, গ্যাস লাইটার-১৪টি ও হরিণের শিং-০১টি এবং নগদ ১৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া