শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৪-২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন |
জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামের কাতার প্রবাসী রাসেল সম্প্রতি দেশে আসেন। গত সোমবার ঈদের দিন স্ত্রী তাহমিনাসহ শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) সকালে তাহমিনা পরিবারের অলক্ষ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়।
অন্যদিকে উভারামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ের সাবিনা আক্তার (২২) কিছুটা মানসিক রোগে আক্রান্ত। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে পরিবারের সকলের অগোচরে ঘরের আড়ার গলায় ফাঁস দেয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জনান, থানা পুলিশ সংবাদ পেয়ে উভয় স্থান থেকে লাশ উদ্ধার করে। এর মধ্যে সাবিনা আক্তারের লাশ পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। অন্যদিকে তাহমিনার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া