মতলবে গৃহবধূ হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন
২৭ মে, ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন

  

মতলবে গৃহবধূ হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৪-২০২৫ ০৭:০৮ অপরাহ্ন
মতলবে গৃহবধূ হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে রুনা আক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (২ এপ্রিল) দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের ডাকুরকান্দি (রসুলপুর) গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স দাখিল মাদ্রাসা থেকে বের করে ঢাকা-মতলব আঞ্চলিক মহাসড়কের রসুলপুর কাজীবাড়ী,বারোহাতিয়া,সাহেব বাজার পর্যন্ত গিয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন – নিহত রুনা আক্তারের মা মিলন নেছা, ভাই শরীফ হোসেন ভূইয়া, ভাবি রোকেয়া বেগম, ফাতেমা বেগম, বান্ধবী ফাতেমা মুন্নী।

বক্তারা বলেন, প্রায় ৭ মাস আগে ডাকুরকান্দি গ্রামের রফিকুল ইসলাম ভূইয়ার মেয়ে রুনা আক্তারের সাথে একই ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের শামসুল হক মোল্লার ছেলে হাকিম মোল্লার সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই হাকিম মোল্লা রুনার সাথে খারাপ আচরন করে আসছে। তারই সূত্র ধরে ৩১ মার্চ সকালে স্বামী হাকিম মোল্লা পরিকল্পিতভাবে রুনাকে হত্যা করে ফ্যানের সাথে জুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। সে কতটা পাষাণ হলে ঈদের দিন স্ত্রীকে হত্যা করতে পারে।

আমরা চাই খুনি হাকিম মোল্লাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হউক। নিহত রুনার মা বলেন, ঈদের দিন আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে যেন ফাঁসিতে ঝুলানো হয়। ভাবি রোকেয়া বেগম বলেন, আমার নিষ্পাপ ননদের হত্যাকরীদের দৃষ্টিান্তমূলক বিচার চাই। বান্ধবী ফাতেমা মুন্নী বলেন, আমার বান্ধবীর হত্যাকারী হাকিম মোল্লাকে অতি দ্রুত গ্রেফতার না করলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩১ মার্চ সকালে গৃহবধূ রুনাকে হত্যা করে ফ্যানের সাথে ওড়না বেধে জুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঘটনারপর থেকে ঘাতক স্বামী হাকিম মোল্লা গা ঢাকা দিয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক জানান,এ বিষয়ে নিহত রুনার ভাই শরীফ হোসেন বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বামী হাকিম মোল্লা পলাতক থাকায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৪-২০২৫ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া