ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
২৩ নভেম্বর, ২০২৬ ০৮:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৪-২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় তালিকাভুক্ত একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৪-২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 196 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া