শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৪-২০২৫ ১০:৩৬ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার এখলাছপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভায়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান ( মোবাইল কোর্ট) পরিচালনা করে ৫ ০০ কেজি জাটকা জব্দ ও পরিবহনকারী মোঃ এখলাছপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত জাটকা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা।
এসময় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া