হাইমচরে নীলকমল নৌ পুলিশ কর্তৃক জাল ও জাটকা জব্দ; ৫ জেলে আটক
২৭ মে, ২০২৬ ০৪:৪৫ অপরাহ্ন

  

হাইমচরে নীলকমল নৌ পুলিশ কর্তৃক জাল ও জাটকা জব্দ; ৫ জেলে আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৪-২০২৫ ১২:৩৯ অপরাহ্ন
হাইমচরে নীলকমল নৌ পুলিশ কর্তৃক জাল ও জাটকা জব্দ; ৫ জেলে আটক
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নির্দেশক্রমে হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস, এসআই মো. আবুল কালাম, কনস্টেবল মেহেদী, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুল আজিজ সহ অন্যান্য ফোর্স মেঘনা নদীতে জাটকাবিরোধী অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) অভিযানে দুটি ইঞ্জিনচালিত নৌকা ১ লাখ ৩০ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল, ৩০ কেজি জাটকা ইলিশ ও ৫ জন জেলেকে আটক করে।

আটককৃতরা হচ্ছে :আব্দুর রাজ্জাক (৩৫), সোহেল সরদার (২৫), বিল্লাল মোল্লা (৩৫), শিপন সরদার (২৫) ও হাসান (২৪)। আটক জেলেদের বিরুদ্ধে পৃথক পৃথক মৎস্য আইনে হাইমচর থানায় দুটি মামলা দায়ের করা হয়।

উদ্ধারকৃত কারেন্ট জাল হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩০ কেজি জাটকা ইলিশ অসহায় গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৪-২০২৫ ১২:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 180 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া