কুমিল্লার লাকসামে পুলিশ কনস্টেবলকে কোপালেন স্বেচ্ছাসেবকদল নেতা
২৭ মে, ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন

  

কুমিল্লার লাকসামে পুলিশ কনস্টেবলকে কোপালেন স্বেচ্ছাসেবকদল নেতা

অনলাইন ডেস্ক
০৪-০৪-২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
কুমিল্লার লাকসামে পুলিশ কনস্টেবলকে কোপালেন স্বেচ্ছাসেবকদল নেতা
কুমিল্লার লাকসামে ছুটিতে আসা এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে‌ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন আগে ওই গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেওয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো হয় ব্যানারটি। দু’একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে সেটি ছিঁড়ে যায়। ওইদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালাগাল করে।

রাতে টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে কনস্টেবল সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এসময় কনস্টেবলকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

এ বিষয়ে জানতে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কল কেটে দেন।

রাত সোয়া ১২টায় ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেওয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


অনলাইন ডেস্ক ০৪-০৪-২০২৫ ১২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 269 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া