শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৪-২০২৫ ০৪:২১ অপরাহ্ন |
শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় স্থানীয় তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট জাবিদ হাসান এর নেতৃত্বে তালিকাভুক্ত অপরাধী ও ডাকাতদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর উপজেলার মুন্সিরহাট এলাকা হতে মোঃ বকুল হোসেন (২৩) নামক একজন ডাকাতকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং তার সাথে থাকা আরও দুই ডাকাত সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিএনজি ও মোটরসাইকেল ডাকাতির ঘটনায় জড়িত ছিল। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া