শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুইজন সহিংসতাকারী আটক
২৭ মে, ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন

  

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুইজন সহিংসতাকারী আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৪-২০২৫ ০৪:২৫ অপরাহ্ন
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুইজন সহিংসতাকারী আটক
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন সহিংসতাকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় স্থানীয় তথ্যের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার এনায়েতপুর এলাকায় মজুমদার বাড়ি এবং বাজার কমিটির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানের পর অভিযান পরিচালনা করে হাসান (২৯) এবং মেহেদী (২২) নামক সহিংসতাকারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন রয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৪-২০২৫ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া