কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন
০২ জুন, ২০২৬ ০১:১০ অপরাহ্ন

  

কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৪-২০২৫ ০৬:৫৫ অপরাহ্ন
কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন
স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী উৎসব অনুষ্ঠিত হয়েছে।নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠে মিলনমেলায়।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনব্যাপী চাঁদপুরের কচুয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ।

দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও ডা. জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। একটা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মিয়া, প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সেলিম বকাউল, বিগ্রেডিয়ার জেনারাল সাখাওয়াত হোসেন, আব্দুল হান্নান মজুমদার, বোরহানউদ্দিন মজুমদার, আব্দুর রাজ্জাক তফাদার, রাসেল পাটোয়ারী সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৪-২০২৫ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া