পশ্চিম সকদীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের মাতম
০১ জুন, ২০২৬ ০৭:০২ অপরাহ্ন

  

পশ্চিম সকদীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের মাতম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৪-২০২৫ ০৭:০৩ অপরাহ্ন
পশ্চিম সকদীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের মাতম
ফুফুকে চিকিৎসার টাকা দেওয়া হলো না ব্যবসায়ী রেদোয়ান রাজার। দ্রুত গতির বেপরোয়া ব্যাটারিচালিত ঘাতক অটোবাইক কেড়ে নিলো তার প্রাণ। ফুফুর চিকিৎসার টাকা দিতে যাওয়ার জন্যে মৃত্যু তাকে সড়কে ডেকে নিয়ে যায়।

শুক্রবার (৪ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে বাগাদী চৌরাস্তা বাজারের ব্যবসায়ী মো. রেদোয়ান রাজা (৪৯) মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ব্যাটারিচালিত অটোবাইক ধাক্কা দিলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে ও ভাই-বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। এদিন বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসে। শোকার্ত মানুষের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৪-২০২৫ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া