ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৪-২০২৫ ০৯:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় কালীর বাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথ অভিযানে মোট ৭০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ৮টি গাড়ী ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৩০০০০ টাকা জরিমানা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৪-২০২৫ ০৯:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া