বাবুরহাটে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে ৩৫ হাজার টাকা জরিমানা
২৭ মে, ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন

  

বাবুরহাটে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৪-২০২৫ ১০:০২ পূর্বাহ্ন
বাবুরহাটে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনকে ৩৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুর জেলার সদর উপজেলায় বাবুরহাট এলাকার যৌথ বাহিনীর ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় বাবুরহাট এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথ অভিযানে মোট ৬৪টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ৭টি গাড়ী ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৩৫০০০ টাকা জরিমানা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৪-২০২৫ ১০:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া