শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার আটক
২৭ মে, ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন

  

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৪-২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার আটক
চাঁদপুর জেলার শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে এক কিশোর গ্যাং লিডারকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) যৌথ বাহিনীর নেতৃত্বে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং নেতাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলা থেকে কিশোর গ্যাং লিডার মোঃ মিজানুর রহমান পলাশ (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৪-২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 139 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া