চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
১৩ জুন, ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন

  

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
০৫-০৪-২০২৫ ১২:০৮ অপরাহ্ন
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে আয়োজনটি।

শুক্রবার ( ৪ এপ্রিল) বিকাল ৪টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক হাজী ইউনুস মাহমুদ, মোঃ জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, উমর সালমান, সদস্য কাদের খান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক ও সাধারণ সম্পাদক নূরনবী আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আন্তরিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে ঈদ পুনর্মিলনীটি হয়ে ওঠে একটি মিলনমেলায়। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসফেরত জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাজী ইউনুস মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা নেতৃবৃন্দ।


অনলাইন ডেস্ক ০৫-০৪-২০২৫ ১২:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া