কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার: ধর্ষক কারাগারে
২৭ মে, ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন

  

কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার: ধর্ষক কারাগারে

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৪-২০২৫ ০৬:১৩ অপরাহ্ন
কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার: ধর্ষক কারাগারে
কচুয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষক ইউসুফ (৩৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ইউসুফ পৌরসভার কোয়াচাঁদপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

শনিবার (৫ এপ্রিল) সকালে ইউসুফকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শুক্রবার কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে মামলা দায়েরের রাতেই ধর্ষক ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

থানার মামলা সূত্রে জানা যায়, ২৬ মার্চ কোয়া চাঁদপুর গ্রামের ৭ বছর বয়সী এক শিশু কন্যা মাদ্রাসা থেকে দুপুর সোয়া ১টার দিকে বাড়ি ফেরার পথে তাকে আইসক্রীম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ইউসুফ তার বাড়ির পশ্চিম পাশের একটি বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এদিকে এ বর্বরোচিত ঘটনায় কোয়া চাঁদপুর গ্রামবাসীর মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ গ্রামবাসীরা শুক্রবার সন্ধ্যায় কোয়া চাঁদপুরসহ কচুয়া পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে ধর্ষক ইউসুফের দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৪-২০২৫ ০৬:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া