কচুয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
১৪ জুলাই, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন

  

কচুয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৪-২০২৫ ০৭:১৩ অপরাহ্ন
কচুয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
কচুয়ায় ডিবি ও থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুর সদর ও কচুয়া থানায় দায়েরকৃত পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁদপুর সদরের মামলায় মাঝিগাছা গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটোয়ারী (৪২), বিতারা ইউনিয়নের পাঁচধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদ উল্যা (৬২) ও কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

তাছাড়া কচুয়া থানার দায়েরকৃত ৩টি পৃথক মামলায় গ্রেপ্তারকৃতরা হলো: কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন (২৯), উত্তর পালাখাল গ্রামের মো. কেফায়েত উল্লাহ (৪৩), কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালোচোঁ গ্রামের আব্দুল বারেক (৪৫), গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের মো. শরীফ ভূইয়া (৫৭), কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের ফখরুল ইসলাম (৪৫), পাথৈর ইউনিয়নের পাথৈর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন (৩৫) ও মো. কামাল হোসেন (৩২)।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ১০জনকে চাঁদপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৪-২০২৫ ০৭:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া