পুরাণবাজারে অষ্টমী স্নানে নৌ পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
২৫ মে, ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন

  

পুরাণবাজারে অষ্টমী স্নানে নৌ পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৪-২০২৫ ০৭:২০ অপরাহ্ন
পুরাণবাজারে অষ্টমী স্নানে নৌ পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
চাঁদপুরের পুরাণবাজার হরিসভা ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান 'মহাঅষ্টমী স্নান' শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

শনিবার (৫ এপ্রিল ) সকাল থেকে চৈত্র মাসের অষ্টমী তিথিতে মেঘনা নদীতে এই পবিত্র স্নান অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা থেকেও পুণ্যার্থীরা ভোর থেকে উপস্থিত হন।

অনুষ্ঠানটি শনিবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর নৌ থানা কর্তৃক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়। নৌ পুলিশ সদস্যগণ সকাল থেকেই ঘাট এলাকায় ও নদীপথে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যান।

ফলে অনুষ্ঠানস্থলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

চাঁদপুর নৌ থানা অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যে কোনো জরুরি প্রয়োজনে উপস্থিত পুণ্যার্থীদের পাশে থাকেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৪-২০২৫ ০৭:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া