শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৪-২০২৫ ০৭:২৫ অপরাহ্ন |
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া-মনিনাগ এলাকার সেকান্দার আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ইকরা ও তার বড় ভাই ইয়াছিন নিজ বসতঘর এলাকায় অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো। বেশ কিছুক্ষণ ইকরাকে দেখতে না পেয়ে তার মা'সহ পরিবারের অন্যান্য সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা।
এসময় তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় তার পরামর্শে তাৎখনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু ইকরাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশু ইকরা অন্যান্য শিশু ও পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় মারা যাওয়া শিশুটির পরিবার, নিকট আত্মীয়-স্বজন, ওই বাড়িসহ স্থানীয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া