মতলবে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন

  

মতলবে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৪-২০২৫ ১০:২১ পূর্বাহ্ন
মতলবে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর জেলার মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মোঃ সৈকত হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট হতে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উত্তর মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ১০:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া