শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ০৩:৪১ অপরাহ্ন |
রোববার (৬ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ-বাংলা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর এ্যাম্বাসেডর প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের মানুষের জন্য অপরিহার্য দল। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়। তাই শোডাউন করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। কেউ সংগঠনবিরোধী কাজে জড়াবেন না।
সাবেক ছাত্র নেতা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আসাদুজ্জামান শাহেদ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোত করেন মুফতী জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে তিন শতাধিক গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া