ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, মতলবের লঞ্চঘাটে উপচেপড়া ভিড়
২৫ আগস্ট, ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, মতলবের লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৪-২০২৫ ০৩:৫৭ অপরাহ্ন
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, মতলবের লঞ্চঘাটে উপচেপড়া ভিড়
পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে কর্মস্থলে কোন ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে শুরু করেছেন দেশের সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং স্কুল,কলেজ, ভার্সিটিগামীসহ বিভিন্ন শিক্ষার্থীরা।

আজ রোববার (৬ এপ্রিল) থেকে সরকারি অফিসগুলো পুনরায় চালু হয়েছে ।এর আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

এদিকে ঈদের ছুটি শেষে গত শনিবার (৫ এপ্রিল) থেকে নাড়ির টানে ঈদ করতে গ্রামে আসা মানুষগুলো রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আজ থেকে খুললেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি আগেই শেষ হয়ে গেছে। ফলে জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন চাঁদপুরের মতলবের ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো ।

গেলো ২০ মার্চ ঈদুল ফিতরের ছুটির বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল থেকে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। সেই অনুযায়ী, সরকারি ছুটি ২৮ মার্চ (শুক্রবার) শুরু হয়ে আজ ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত চলেছে, যা টানা ৯ দিনের ছুটি। ৩১ মার্চ (সোমবার) চাঁদ দেখার ওপর ভিত্তি করে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এবারের ঈদে ৫ দিনের সরকারি ছুটির জন্য গত বছর ১৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়েছিল। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা হওয়ায় সরকারি চাকরিজীবীরা ৯ দিনের ছুটি উপভোগ করেছেন, কারণ ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন ছিল।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট, মোহনপুর লঞ্চঘাট,এখলাছপুর লঞ্চঘাট ও আমিরাবাদ লঞ্চঘাটসহসহ বিভিন্ন লঞ্চঘাটে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের উদযাপন শেষে এখন প্রতিটি লঞ্চঘাটে কর্মস্থলে যাওয়ার প্রতিযোগিতা।

তীব্র গরম উপেক্ষা করে নদীপথে ঘরমুখী হাজার হাজার মানুষ কর্মস্থলে ফিরছে। মতলবের সবচেয়ে পুরনো ষাটনল লঞ্চঘাট (লঞ্চটার্মিনাল)। এঘাট থেকে লঞ্চযোগে চাঁদপুরের মতলব উত্তর থেকে নিজ কর্মস্থল রাজধানী ঢাকা,নারায়নগঞ্জে ফিরতে শুরু করেছে হাজারো মানুষ। আধাঘণ্টা-৫০ মিনিট পর পর যাত্রী নিয়ে ঘাট থেকে ছাড়ছে লঞ্চগুলো।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌ পুলিশের পক্ষ থেকে লঞ্চঘাটগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিলো। এখন ঈদ উদযাপন শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছে মতলবের মানুষগুলো। নদী পথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ সদস্যরা টহলে রয়েছে। যাত্রীরা যাতে নিরাপদে কর্মস্থলে যেতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নৌ পুলিশ কাজ করছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ০৩:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া