হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
২০ মে, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৪-২০২৫ ০৪:১৪ অপরাহ্ন
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
হাজীগঞ্জ পৌরসভাধীন ঐহিত্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে আয়োজিত স্কুল মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন, হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, অভিভাবক আ.ন.ম মফিজুল ইসলাম ও মো. মনির হোসেন ভুইয়া, সিনিয়র শিক্ষক মো. শাহাজান মুন্সী, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও শ্যামল চন্দ্র সাহা।

এছাড়া বক্তব্য রাখেন বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, পরীক্ষার্থী নাফিসা বিনতে কামাল, শেখ নুরজাহান ও আল-আমিন, বিদায়ী মানপত্র পাঠ করেন তাসনিয়া বিপ্লব ঐশি, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন, এ.এম তাহমিদ ফয়সাল, হামিম সরোয়ার, আফসানা অহনা ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রাহামুন ফেরদৌস।

শিক্ষার্থী তাহমিদ ইসমাঈল সরদার ও রাহমুন ফেরদৌসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. সাঈফ ও গীতা থেকে পাঠ করেন, জয়িতা সাহা।

এসময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম অভিসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া