শিরোনামঃ
শামসুল আরেফিন খান ০৬-০৪-২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন |
রোববার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমাদের জীবনে অনেক ঐতিহ্য হারিয়ে গিয়েছে। সেই হারিয়ে ঐতিহ্যকে মনে রাখতেই আজ আমি সবাইকে এই সভায় আমন্ত্রণ জানিয়েছি। দেখুন বৈশাখ বললেই আমাদের গ্রাম বাংলার সংস্কৃতির কথা সবার প্রথমেই আসে। আমাদের গ্রাম বাংলার জীবনে পালকি এখন হারিয়ে গিয়েছে। পালকির সাথে মুখে রুমাল দেয়া একজন বর আমি খুব সহজেই সাজাতে পারি। আমরা গরুর গাড়ি, রাখাল উপস্থাপন করতে পারি। একসময় বাড়ি বাড়ি গিয়ে ডাকিয়ারা চিঠি দিত। আমরা সেই চিত্র ফুটিয়ে তুলতে পারি। গ্রাম বাংলায় নৌকা বাইচ প্রতিযোগিতা হতো। এখন সেটা আর তেমন দেখা যায় না। চাঁদপুরে তো একদম নেই। আমরা সেই ধারা ফিরিয়ে আনতে পারি। ঘুড়ি প্রতিযোগিতা আয়োজন করা যায়। আকাশে ঘুড়ি উড়ছে আর খানিকক্ষণ পরেই সেটা কেটে পড়ে যাচ্ছে এ চিত্র দেখে আমরা কৈশোর পার করেছি। যারা দেখেছেন তাদের আমরা এই নস্টালজিক অনুভূতি দিতে পারি।
তিনি বলেন, আমি এই উৎসবে জেলে,তাঁত, উপজাতি, কামার, ধোপা, নাপিত অর্থাৎ সব সম্প্রদায়কে এক করতে চাই। বাংলা ফোক গানকে আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। পুরো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন জুড়ে দিতে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। বাংলার সকল বিনোদন আমি এই বৈশাখী মেলায় হাজির করার চেষ্টা করবো। লাঠি খেলা, ষাঁড়ের লড়াই ইত্যাদি খেলায় পুরো শহর মাতোয়ারা হয়ে উঠবে এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা এমন একটি মঙ্গলশোভাযাত্রা আয়োজন করতে চাই যাতে শোভাযাত্রার সামনের লোকজন যেমন প্রানবন্ত থাকে পিছনের লোকজন ঠিক একইভাবে প্রানবন্ত থাকে।
তিনি আরও বলেন, এই যে এতক্ষন আমি যা বললাম সেগুলো আমি একা কোনভাবেই করতে পারবো না। আমি শুধু আয়োজন করতে পারবো। আপনারা স্থানীয় হিসেবে বলবেন কিভাবে করলে ভালো হয়। আমি অমুক সভাপতি বা অমুক সেক্রেটারির সাথে ছবি তুলতে চাই না। আমি সবার অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সর্বাঙ্গীন সফল হয়েছে এমনটাই দেখতে চাই। আমি এই আয়োজনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।
সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, পৌর প্রশাসক মো: গোলাম জাকারিয়া, সদর থানা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, এনএসআইয়ের উপ পরিচালক মো: আজিজুর রহমান, কৃষি উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আবু তাহের, জেলা জামায়াতের আমির মো: বিল্লাল হোসেন মিয়াজী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. আব্দুল মান্নান, চাঁদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান অধ্যক্ষ মো: গোফরান আহমেদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মো: ইকবালুর রহমান, পুরাণ বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি কাদের পলাশ, চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির অধ্যক্ষ শিপ্রা মজুমদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া