চাঁদপুর জমিন হাসপাতালের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত
১১ জুন, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

  

চাঁদপুর জমিন হাসপাতালের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৪-২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন
চাঁদপুর জমিন হাসপাতালের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসার শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ এপ্রিল ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।

হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তারের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ রেদওয়ান আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মমিনপুর হাফিজিয়া মাদ্রাসার সহকারী মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, চন্দ্রা কলেজ গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মজিবুর রহমান ফরহাদ, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা মুক্তা রাণী, বিশিষ্ট সমাজসেবক মমিনুল্লাহ মৃধা সহ অনেকে।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি মো. শফিকুল ইসলাম।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া