শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন |
রোববার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে পৌরসভার সামনে এই আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন তারা।
এ সময় চাকরিচ্যুত কর্মচারী নাজমা আক্তার, রাজু পাটওয়ারী, রিয়াদ পাটওয়ারী, মোহাম্মদ হোসেন, সেলিম হোসেন, বিল্লাল হোসেন, রবিন চৌধুরী, সোহেল, সাখাওয়াত, সার্ভেয়ার হাসান ও সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর এই পৌরসভায় চাকরি করে আসছি। কিন্তু হঠাৎ করে গত ৫ ফেব্রুয়ারি আমাদেরকে প্রশাসক মহোদয় মৌখিকভাবে বাদ দিয়ে দেন। আমরা পৌর সচিব স্যারের কাছে গিয়ে আমাদেরকে বাদ দেয়ার কারণ জানতে চাই। তখন তিনি আমাদের জানান, মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আমাদেরকে বাদ দেয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আমরা পাই নি। যদি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বাদ দিতে হয়, তাহলে তো সবাইকে বাদ দিতে হবে। আমাদের ক'জনকে কেনো টার্গেট করা হলো! আমরা চাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আমাদেরকে যেনো চাকরিতে পুনর্বহাল করা হয়।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, তারা সবাই পৌরসভায় দৈনিক হাজিরার ভিত্তিতে ছিলো। এ বিষয়ে মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশ অপ্রয়োজনীয় লোকবল থাকবে না। এখানে আমাদের কিছুই করার নেই।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া