৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার
০২ জুন, ২০২৬ ০১:১০ অপরাহ্ন

  

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৪-২০২৫ ১০:০৭ অপরাহ্ন
৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার
পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে লম্বা সেই ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৮ এপ্রিল)।

পরদিন বুধবার (৯ এপ্রিল) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে আবারও মুখরিত হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে ক্লাসে প্রবেশের ঘণ্টা।

গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী-পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়।

শিক্ষাপঞ্জি মেনে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস হয়। সেদিন ক্লাস শেষে স্কুল-কলেজ-মাদরাসায় ছুটির ঘণ্টা পড়ে। টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। সেই হিসাবে সাপ্তাহিক বন্ধসহ ৪০ দিন ছুটির পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রেণিকক্ষে ধুলো-ময়লা জমেছে। অনেক প্রতিষ্ঠানে সেগুলো আগেভাগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বাকি দুদিনের মধ্যে ঝেড়ে-মুছে ক্লাসের জন্য প্রস্তুত করা হচ্ছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ১০:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া