ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক
২৭ মে, ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৪-২০২৫ ১০:১৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক
চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আহাদকে ৬ পিস ইয়াবা দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দিতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ এপ্রিল) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয় মোঃ নবীর হোসেন ভুইয়া (৩৫) ও মোঃ সবুজ (২৫)। তারা প্রশাসনকে জানায়, আহাদ গোবিন্দপুর এলাকায় ইয়াবা ব্যবসা করছে।

সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে ঘটনাস্থলে গিয়ে আহাদকে গ্রেপ্তার ও করে এবং ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে যে আহাদ ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িতনা। এরপর জানা যায়, আহাদের সাথে নবীর হোসেন ও সবুজদের সাথে সম্পতিগত বিরোধ ও মামলা রয়েছে। তাই তার নিজের আহাদ ফাঁসাতে চেয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে দেফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম জানান, নবীর হোসেনের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ও পুলিশ ৬ পিস ইয়াবাসহ আহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করে। এরপর আমার যাচাই-বাছাই করে দেখি আহাদ ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িতনা। তাই নবীর হোসেন ও সবুজকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে আহাদের সাথে শত্রুতা করেইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিল। তাই নবীর হোসেন ও সবুজকে ওই ইয়াবা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৪-২০২৫ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া