চাঁদপুর সদরে ডিএনসির মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, আসামী পলাতক
১৪ জুলাই, ২০২৬ ০৮:২৭ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদরে ডিএনসির মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, আসামী পলাতক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৪-২০২৫ ১২:২৭ অপরাহ্ন
চাঁদপুর সদরে ডিএনসির মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, আসামী পলাতক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার ( ৬ এপ্রিল) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো: আহসান হাবীব এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

উক্ত মাদকবিরোধী অভিযানে চাঁদপুর শহরের খালিশাডুলী এলাকা থেকে মাদক কারবারি পলাতক আসামী মোঃ আউয়াল খাঁন (৩৭), পিতা- মোঃ মৃত মান্নান খাঁন, সাং- (খলিশাডুলি), থানা: চাঁদপুর সদর, চাঁদপুরের বসতবাড়ী থেকে ২৭৫ (দুইশত পঁচাত্তর) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানায় পরিদর্শক মোঃ আহসান হাবিব বাদী হয়ে আসামীর বিরুদ্ধে যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ১(এক) টি নিয়মিত মামলা দায়ের করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ১২:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া