শাহরাস্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
১৪ জুলাই, ২০২৬ ০৮:৩০ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৪-২০২৫ ০১:০৯ অপরাহ্ন
শাহরাস্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
চাঁদপুরের শাহরাস্তিতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিওিতে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম এর নির্দেশে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ উপজেলার মেহার দক্ষিণ ইউপির দেবকরা গ্রামের ঠাকুর বাড়ী এলাকায় একটি অভিযান চালায়।

ওই অভিযানে দেবকরা ঠাকুরবাড়ির জাকিরের পুত্র জহিরকে (৪৫) এর দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাথৈর জলওয়ালা বাড়ীর বিল্লাল হোসেনের পুত্র রাসেল (২৫) কে আটক করে থানায় নিয়ে আসেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আসামীদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ০১:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া