শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ০২:০২ অপরাহ্ন |
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় হাসান আলী হাই স্কুল মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলটি হাসান আলী মাঠ থেকে বাস স্ট্যান্ড অভিমুখী সড়ক হয়ে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী-পেশার মুসলমানগণ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।
বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া