শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ০৩:১৭ অপরাহ্ন |
সোমবার ( ৭ এপ্রিল) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো: আহসান হাবীব এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত মাদকবিরোধী অভিযানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুজন সর্দার (২৪), পিতা:মোঃ হান্নান সর্দার, মাতা: সুরাইয়া বেগম, সাং:শিলনদিয়া, চাঁদপুর সদর, চাঁদপুরকে ২০(বিশ) পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় উপ-পরিদর্শক জনাব মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া