ফিলিস্তিনে ইসরাইলিদের নৃশংস গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
২৭ মে, ২০২৬ ০১:১৩ অপরাহ্ন

  

ফিলিস্তিনে ইসরাইলিদের নৃশংস গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৪-২০২৫ ০৪:৪৯ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরাইলিদের নৃশংস গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষ।

সোমবার (৭ এপ্রিল) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে হরতাল ও সমাবেশ করতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।

বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর দ্রুত হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 148 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া