মতলবে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
০১ জুন, ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন

  

মতলবে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৪-২০২৫ ০৮:২১ অপরাহ্ন
মতলবে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ এপ্রিল ) সকাল ১০ টায় বিদ্যালয় আঙ্গিনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী মো. শহীদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউসুল আজম পাটোয়ারী ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক লিটন কান্তি দাস।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন আহমেদ, সাবেক সহকারী শিক্ষক কামরুল হাসান জলিল ও অভিভাবক সদস্য মো. হুমায়ুন কবির প্রধানীয়া।

অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র মো. শাহপরান মিজি, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদায় বাণী পাঠ করেন রওনক জাহান। কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুল্লাহ গাজী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহ।

বক্তব্য শেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান। মিলাদ শেষে তবারুক বিতরণ করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ০৮:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া