চাঁদপুরে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেক বিতরণ
১৮ জুন, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

  

চাঁদপুরে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেক বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৭-০৪-২০২৫ ১০:২৩ অপরাহ্ন
চাঁদপুরে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেক বিতরণ
চাঁদপুরের ৯ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকের মধ্যে কল্যাণ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ১১ বছর কল্যাণ ট্রাস্ট থেকে অস্বচ্ছভাবে কোটি কোটি টাকা একই মন মানসিকতা এবং মতাদর্শের লোকদের সহায়তা দেওয়া হয়েছে। আমরা হিসেব করে দেখেছি, সাড়ে ছয় হাজার অনুদানের চেকের মধ্যে একটি অনুদানের চেক ভিন্নমতাবলম্বি একজনকে দেওয়া হয়েছে। একই লোক বার বার অনুদান পেয়ে এক সময় আবেদনের যোগ্যতা হারিয়েছে। মূলত তখন বৈষম্য করা হয়েছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে এখন থেকে আমাদেরকে সেই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্য হবে না। এখানে যিনি পেশায় সাংবাদিক এবং অসুস্থ তিনি অবশ্যই অনুদান পাবেন। আমরা কোনো মতাদর্শ দেখব না। যোগ্য ব্যক্তি আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন।

তিনি আরো বলেন, আমরা সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সন্তানদের পড়ালেখার জন্য বৃত্তি প্রদান করা হচ্ছে। বীমা করার জন্যও চিন্তাভাবনা চলছে। আমরা চাইবো সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসা পায় এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। যেখানে সাংবাদিক ছাড়া অন্যরা অর্থ ব্যয় করে চিকিৎসা নেবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ ও দৈনিক গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৯ জন সাংবাদিককে ৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৪-২০২৫ ১০:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া