শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৪-২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন |
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সদর উপজেলায় বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ অভিযানে মোট ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। হেলমেট এবং লাইসেন্স না থাকার জন্য ১২টি গাড়ী ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে সর্বমোট ৬৬০০০ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকার জন্য ৬টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া