শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৪-২০২৫ ০১:৩৩ অপরাহ্ন |
সোমবার (৭ এপ্রিল) বিকেলে তার পরিবারের ভাই ভাবীরা শেষ দুপুরে গিয়ে ইয়াছিন বলে ডাকে ইয়াছিন কারো ডাকে সারা না দেয়ায় ঘরের দরজা বন্ধ পেয়ে ঘরের সিধ কেটে ঘরে ঢুকে দেখে ইয়াছিন ফাঁসি দিয়ে ঝুলে আছে।
ঘটনার বিবরনে জানা যায়, ঐ গ্রামের মরহুম মেছবা প্রধানের ছেলে ইয়াছিন (২৬) গত দেড় থেকে দু,বছর পূর্ব ব্রেইন সমস্যা জনিত কারণে সেনাবাহিনীর চাকুরী ছেড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে তার দুই ভাইয়ের পরিবার বসবাস করে আসছে, তার মা থাকেন ঢাকায়। তিনি বাড়িতে এসে একা একটি দোচালা ঘরে থাকতেন। তিনি অবিবাহিত। তিনি সকালে বাড়ি থেকে বের হতেন রাত ১০ /১১টার সময় ঘরে ফিরতেন। তিনি প্রতিনিয়তই নেশাগ্রস্থ থাকতেন।
এ খবর এলাকার মেম্বারকে জানালে থানায় খবর দেয়া হয়। পরে থানা পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন,সরজমিনে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি নেশা করতেন।
এদিকে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন বলেন, তিনি মানসিক রোগী নেশা করতেন। দেড় বছর পূর্বে সেনাবাহিনীর চাকুরী ছেড়ে দিয়ে বাড়ি ফেরত আসেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া