চাঁদপুরে ৭৭ কেন্দ্রে ৩৪ হাজার পরীক্ষার্থী : ১০ এপ্রিল শুরু এসএসসি পরীক্ষা
০২ জুন, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

চাঁদপুরে ৭৭ কেন্দ্রে ৩৪ হাজার পরীক্ষার্থী : ১০ এপ্রিল শুরু এসএসসি পরীক্ষা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৪-২০২৫ ০১:৫৭ অপরাহ্ন
চাঁদপুরে ৭৭ কেন্দ্রে ৩৪ হাজার পরীক্ষার্থী : ১০ এপ্রিল শুরু এসএসসি পরীক্ষা
চাঁদপুরের সকল উপজেলা সদরে ৭৭ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় সাড়ে ৩৪ হাজার পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ পরীক্ষা হচ্ছে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় এক ও অভিন্ন নিয়ম-কানুনে চাঁদপুরের সকল উপজেলায় আগামি ১০ এপ্রিল বৃহস্পতিবার এ পরীক্ষা শুরু হচ্ছে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে। চলতি ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৯শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৬ এপ্রিল এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে।

চাঁদপুরের ৮ উপজেলায় ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৯শ’ ৬৯ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৭শ ২৬ জন ও কেন্দ্র ৪৬টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৪শ’ ৫৫ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১২ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’৮৮ জন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৪-২০২৫ ০১:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 678 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া