শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৪-২০২৫ ০৪:২৯ অপরাহ্ন |
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজামান পাটোওয়ারী।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শরীফ উল্ল্যাহ পাটওয়ারী।
এছাড়া বক্তব্য রাখেন ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবারত উল্ল্যাহ মিয়া, পিরোজপুর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মজুমদার, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোঃ আব্দুল মান্নান, পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ ইকবাল প্রমুখ।
বিদায়ী মানপত্র পাঠ করেন তাহসিন জাহান ও সানজিদা আক্তার। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন জারিন তাসনিম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদা আক্তার। শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন সাবাতুল ইসলাম।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মোঃ আব্দুল আল শাফি। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পিরোজপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোঃ রায়হান ও হাফেজ আব্দুল মান্নান মজুমদার।
এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া