গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

  

গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৪-২০২৫ ০৭:২১ অপরাহ্ন
গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ
ইসরায়েলের এই মানবতাবিরোধী জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এখান থেকে শহরে মিছিল বের করা হয়। মিছিলের মাঝখানে শপথ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল শহর প্রদক্ষিণ করে পুনরায় হাসান আলী হাই স্কুল মাঠে এসে মিলাদ ও মুনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী ইহুদী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত ধ্বংসলীলায় পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন, গাজা হারিয়ে যাচ্ছে! অথচ ওআইসি এবং আরব লীগ এখনো চুপ করে আছে। তারা তাদের প্রভু মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের সেবা দাসত্ব নিয়েই ব্যস্ত। আমরা ধিক্কার জানাই ওআইসি এবং আরব লীগের এমন নির্লজ্জ ভূমিকার জন্যে। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, ফিলিস্তিন এবং গাজার প্রশ্নে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করুন। এখনো পর্যন্ত ইসরায়েলের বর্বরতার নিন্দা বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে জানানো হয় নি, যা বাংলাদেশের মতো একটা মুসলিম দেশের জন্যে খুবই লজ্জার।

আমরা প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হোক। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক। বক্তারা প্রতিবাদের নামে দেশের বিভিন্ন জায়গায় মানুষের দোকানপাটে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় আমার দাবি জানান।

বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এএইচএম আহসান উল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী, পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জুবায়ের, মাওলানা রবিউল হাসান, পীরজাদা মাওলানা নূর মোহাম্মদ আরেফিন, মাওলানা আবু সুফিয়ান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রাহীম, যুবসেনার জেলা সভাপতি বজলুর রশিদ সোহেল, সাধারণ সম্পাদক নবাব খান, ছাত্রসেনার জেলা সভাপতি কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৪-২০২৫ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া