শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৪-২০২৫ ০৭:৩৮ অপরাহ্ন |
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের সামনে থেকে বাকিলা বাজার হয়ে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এই সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়া নেতানিয়াহু'র কুশপুত্তলিকা দাহ করেন স্থানীয় তৌহিদী জনতা।
সমাবেশের বক্তব্য রাখেন, দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন,রামপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, মাওলানা জিসান আলম, মাওলানা জিল্লুর রহমান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন মুসলিম তৌহিদী জনতাগন।
এ সময় বক্তারা, ইসরাইলের সকল পণ্য বয়কটসহ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তৃক দ্রুত এসব হত্যাযজ্ঞ ও হামলা বন্ধের দাবি জানান। এ ছাড়াও বিশ্বের সকল মুসলিমদের কে এক হয়ে ফিলিস্তিনি মুসলমানদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া