চাঁদপুরে অটো-সিএনজির ধাক্কায় প্রাণ গেল রাফার
০১ জুন, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন

  

চাঁদপুরে অটো-সিএনজির ধাক্কায় প্রাণ গেল রাফার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৪-২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন
চাঁদপুরে অটো-সিএনজির ধাক্কায় প্রাণ গেল রাফার
চাঁদপুর শহরের বিপনীবাগে অটো রিকশা-সিএনজি স্কুটারের ধাক্কায় গুরুতর আহত হওয়া তানিশা ইসলাম রাফা (৬) অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন।

গত দুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৮ এপ্রিল ) বিকেলে সে ইন্তেকাল করেন।

ঘটনাটি ঘটে গত রোববার বিপনিবাগ এলাকায়। চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী জিটি রোড সিরাজুল ইসলাম খান বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির অটো-সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে রাফা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা যায়নি।

তানিশা ইসলাম রাফা তরপুরচন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা কুয়েত প্রবাসী রাসেল খানের প্রথম কন্যা সন্তান। সে জিটি রোড অক্সফোর্ড স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

তার এই অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৪-২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া