চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি ও চিহ্নিত চাঁদাবাজ আটক
২৭ মে, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি ও চিহ্নিত চাঁদাবাজ আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৪-২০২৫ ০১:২১ পূর্বাহ্ন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি ও চিহ্নিত চাঁদাবাজ আটক
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে গাজাসহ মাদক কারবারি ও চিহ্নিত চাঁদাবাজকে আটক করা হয়েছে

মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাস স্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইমরান মুন্সি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অপর একটি সফল অভিযানে চাঁদপুর সদর উপজেলার ট্রাক রোড এলাকা থেকে তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ সালাউদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৪-২০২৫ ০১:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 128 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া