যাত্রাবাড়ীতে ওমর হত্যা মামলায় ডা. দীপু মনিসহ ৬ আ'লীগ নেতা গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন

  

যাত্রাবাড়ীতে ওমর হত্যা মামলায় ডা. দীপু মনিসহ ৬ আ'লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
০৯-০৪-২০২৫ ০১:৫৯ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে ওমর হত্যা মামলায় ডা. দীপু মনিসহ ৬ আ'লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় ডা. দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, শহীদুল হক, হাজী সেলিম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকাল ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাদের হাজির করে পুলিশ। ১০টা ১৫ মিনিটে তাদের আদালতের এজলাসে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক মো. শরীফ এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় ডা. দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, শহীদুল হক, হাজী সেলিম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখায় আদালত।

দীপুমনি সহ ৬ জনকে গ্রেপ্তার দেখানোর মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজ নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় এ বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।


অনলাইন ডেস্ক ০৯-০৪-২০২৫ ০১:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া