ইসরায়েলের স্কলারশিপ ফিরিয়ে দিলেন চাঁদপুরের শিক্ষার্থী
২৫ মে, ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন

  

ইসরায়েলের স্কলারশিপ ফিরিয়ে দিলেন চাঁদপুরের শিক্ষার্থী

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৯-০৪-২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
ইসরায়েলের স্কলারশিপ ফিরিয়ে দিলেন চাঁদপুরের শিক্ষার্থী
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের ‘নিউরো ডাটা ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’ (Brain and Data Science)-এ ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও সেখানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক শিক্ষার্থী।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম মো. কামরুল হাসান (উজ্জ্বল)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

কামরুল হাসান জানান,আমি ‘নিউরো ডাটা ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’-এ Brain and Data Science বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। প্রোগ্রামটির আওতায় প্রথম বছর পড়ার জন্য বাধ্যতামূলকভাবে ইসরায়েল যেতে হতো এবং দ্বিতীয় বছর পড়তে হতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলা-তে। কিন্তু আমি ইসরায়েলের প্রতি কোনো সমর্থন দেই না, তাই সেখানে পড়তে রাজি হইনি।

তিনি আরও বলেন, সম্ভবত এটি আমার অ্যাকাডেমিক জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। অনেক ভাবনা-চিন্তার পর এবং গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমি সেই অফারটি প্রত্যাখ্যান করেছি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, রাবির সাবেক এই শিক্ষার্থী 'চাঁদপুর ফ্যামিলি, রাবির অন্যতম সম্মানিত সদস্য এবং বর্তমানে উপদেষ্টাদের একজন। বর্তমানে আরও তিনটি ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৯-০৪-২০২৫ ০৮:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া