মতলবের মেঘনা নদীতে অভিযানে ৩টি জাগ অপসারণ ও জালসহ নৌকা জব্দ
২৫ মে, ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন

  

মতলবের মেঘনা নদীতে অভিযানে ৩টি জাগ অপসারণ ও জালসহ নৌকা জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৪-২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন
মতলবের মেঘনা নদীতে অভিযানে ৩টি জাগ অপসারণ ও জালসহ নৌকা জব্দ
মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে ৩টি জাগ অপসারণ ও জালসহ নৌকা জব্দ করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর ও নাছিরাকান্দিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি জাগ অপসারণ, ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩ টি মশারি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামানসহ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারের নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৪-২০২৫ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 84 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া