শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৪-২০২৫ ১০:১৪ অপরাহ্ন |
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ইউনিয়নের গোবিন্দিয়া গ্ৰামের দেওয়ান বাড়ীতে এই ঘটনা ঘটে। হামলায় দেওয়ান বাড়ীর জসিম দেওয়ানের স্ত্রী রুমা আক্তার (৩০), বৃদ্ধ মা এবং প্রতিবেশী মুক্তারকে ধারালো অস্ত্র এবং পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় হাজী ফজলুর রহমান বেপারীর ছেলে টেলু বেপারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে আহতরা অভিযোগ করেন। এই ঘটনয় আহত রুমা আক্তার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত স্ত্রী রুমা আক্তার অভিযোগ পত্রে উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা টেলু বেপারীর নেতৃত্বে হারুন শেখ, দেলোয়ার হোসেন বেপারী, সুজন শেখ, আলী আহম্মদ প্রঃ বাবু বেপারী, নান্টু বেপারীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্র পূর্ব পরিকল্পিত ভাবে আমার বসত বাড়ীতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগালি করিতে থাকে। আমি তাদেরকে গালমন্ধ করতে বারন করলে তারা অতর্কিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। তারা ধারালো চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়। এরপর আমাকে মাঠিতে ফেলে বিবস্ত্র করে শ্লীলতা হানির চেষ্টা করে।
তিনি আরো জানান, এসময় আমার বৃদ্ধ শ্বাশুরী এগিয়ে এলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমাদের ডাক-চিৎকার শুনে প্রতিবেশী ভাসুরের ছেলে মুক্তার এগিয়ে এলে তাহাকেও মারধর করে। এর পাশাপাশি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। আমাদের ডাক-চিৎকার শুনে বাড়ীর ও আশপাশের লোকজন ছুটে এলে তারা সেখান থেকে চলে যায়। পরে বাড়ীর লোকজন আমাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়।
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া